1. live@www.news26.net : Masum : Masum gazi
  2. info@www.news26.net : 𝐍𝐄𝐖𝐒 𝟐𝟔 :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম :
কয়রায় ৫৭ টি পূজা মন্দিরে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে সংসদ সদস্য ফাহমিদা হক পাইকগাছায় ১৫১ টি পূজা মন্দিরে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে সংসদ সদস্য ফাহমিদা হক ডুমুরিয়ায় এমপি মোহাম্মদ আলী আসগর লবি ও সহধর্মিণীর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ডুমুরিয়ায় নাতিদের মারামারির জেরে বসতবাড়িতে হামলা, দার কোপে যুবকসহ আহত ৩ ক্ষমতার দাপটে জিয়া পুকুরের গাছ কর্তন, থানায় লিখিত অভিযোগ ক্লাসে সামান্য দেরি করায় শিক্ষার্থীদের স্কুলে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ বুড়িমার গাছতলায় ভক্তদের ঢল, তেরখাদায় ঐতিহ্যবাহী মহোৎসব ও বৈশাখী মেলা দুর্নীতির বিরুদ্ধে তরুণদের কণ্ঠ: নাগরপুরে দুর্নীতি বিরোধী জাতীয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত তেরখাদায় এমপি হেলালের ঘোষণা: কৃষি-শিক্ষা ও দুর্যোগ ব্যবস্থাপনায় সেবার পরিধি বাড়ানো হবে মুক্ত গণমাধ্যম: গণতন্ত্রের অতন্দ্র প্রহরী

আমি নির্বাচিত হলে পরিবেশবান্ধব শিল্পাঞ্চল হবে ডুমুরিয়া: আলী আসগর লবি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৭৮ বার পড়া হয়েছে

ডেস্ক নিউজ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলী আসগর লবি বলেছেন, সকাল থেকে রাত পর্যন্ত গ্রামের সাধারণ মানুষের বাড়ির উঠানে গিয়ে বৈঠক করছি। এতে উল্লেখযোগ্য সংখ্যক পুরুষদের পাশাপাশি নারীও অংশ নিচ্ছে। আমি প্রান্তিক জনগোষ্ঠীর ভালোবাসায় মুগ্ধ হচ্ছি। আপনাদের প্রতিনিধিত্ব করতে জাতীয় সংসদে যেতে চাই, আপনারা ভোট দিয়ে আমাকে বিজয়ী করুন। আমি কথা দিচ্ছি এ অঞ্চল কে পরিবেশবান্ধব শিল্পাঞ্চল হিসেবে গড়ে তুলবো।

ডুমুরিয়া উপজেলার সাহস ইউনিয়নের গজেন্দ্রপুর গ্রামে দুটি পৃথক মতবিনিময় সভা বিকেল সাড়ে ৫টায় ও ৭টায় অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন  ৯নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোঃ মিজানুর রহমান শেখ।

এ সময়ে বক্তব্য রাখেন ডুমুরিয়া উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক শেখ সরোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ হাফিজুর রহমান, সাবেক উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক জেলা বিএনপির সদস্য ও সাহস ইউনিয়ন থেকে বারবার নির্বাচিত চেয়ারম্যান মোল্লা মোঃ মাহবুবুর রহমান, জেলা কৃষক দলের সভাপতি ও ভান্ডার পাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোল্লা কবির হোসেন, খুলনা জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক খান ইসমাইল হোসেন, ডুমুরিয়া উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক আমিনুর রহমান মোড়ল, শেখ মশিউর রহমান লিটন, হেমায়েত রশিদ খান, মাস্টার আইয়ুব আহমেদ, জামিনুর রহমান, ইউপি সদস্য শেখ ইয়াসিন আরাফাত, ৮নম্বর ওয়ার্ড বিএনপি’র সভাপতি শেখ মাহবুবুর রহমান, ৯নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ হাবিবুল্লাহ শেখ, বিএনপি নেতা মতিউর রহমান, কাবিরুল ইসলাম, আলী হাসান, রশিদ খান প্রমুখ।

এর আগে সকাল ১০টায় ফুলতলা উপজেলা বিএনপির নির্বাচনী কার্যালয়ে  বিএনপির নেতৃবৃন্দের সাথে সমসাময়িক বিষয় নিয়ে মতবিনিময় করেন। সভায় উপস্থিত ছিলেন ফুলতলা উপজেলা বিএনপি আহবায়ক আবুল বাসার, সদস্য সচিব মনির হাসান টিটো, ওয়াহিদ হালিম ইমরান, সেলিম সরদার, আনোয়ার হোসেন বাবু। নেতাকর্মীদের সাথে নিয়ে জামিরা ও ধামালিয়া ইউনিয়নে সম্প্রতি মৃত ব্যক্তিদের কবর জিয়ারত ও শোকসন্তপ্ত পরিবারদের গভীর সমবেদনা জানান।

পরবর্তীতে গজেন্দ্রপুর গায়েরহাট বায়তুল উলুম কওমি মাদরাসায় কোমলমতি শিশুদের সাথে শুভেচ্ছা বিনিময় ও স্থানীয় জনসাধারণের সাথে কুশল বিনিময় করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট