1. live@www.news26.net : Masum : Masum gazi
  2. info@www.news26.net : 𝐍𝐄𝐖𝐒 𝟐𝟔 :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
কয়রায় ৫৭ টি পূজা মন্দিরে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে সংসদ সদস্য ফাহমিদা হক পাইকগাছায় ১৫১ টি পূজা মন্দিরে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে সংসদ সদস্য ফাহমিদা হক ডুমুরিয়ায় এমপি মোহাম্মদ আলী আসগর লবি ও সহধর্মিণীর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ডুমুরিয়ায় নাতিদের মারামারির জেরে বসতবাড়িতে হামলা, দার কোপে যুবকসহ আহত ৩ ক্ষমতার দাপটে জিয়া পুকুরের গাছ কর্তন, থানায় লিখিত অভিযোগ ক্লাসে সামান্য দেরি করায় শিক্ষার্থীদের স্কুলে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ বুড়িমার গাছতলায় ভক্তদের ঢল, তেরখাদায় ঐতিহ্যবাহী মহোৎসব ও বৈশাখী মেলা দুর্নীতির বিরুদ্ধে তরুণদের কণ্ঠ: নাগরপুরে দুর্নীতি বিরোধী জাতীয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত তেরখাদায় এমপি হেলালের ঘোষণা: কৃষি-শিক্ষা ও দুর্যোগ ব্যবস্থাপনায় সেবার পরিধি বাড়ানো হবে মুক্ত গণমাধ্যম: গণতন্ত্রের অতন্দ্র প্রহরী

মিরসরাইয়ের ১৬ নং সাহের খালী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী শ্রমিক দলের সভাপতি এম আনোয়ার হোসেন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ১২৭ বার পড়া হয়েছে

বাচ্চু পাটোয়ারী কমল,মিরসরাই প্রতিনিধিঃ
চট্টগ্রামের মিরসরাইয়ে ১৬ নং সাহের খালী ইউনিয়নবাসীকে অগ্রিম ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শ্রমিক দলের সভাপতি এম আনোয়ার হোসেন।
এ উপলক্ষে আজ সকালে সাংবাদিক ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
চট্টগ্রাম জেলার মিরসরাই থানা-এর ১৬ নং সাহের খালী ইউনিয়নের দক্ষিণ মগাদিয়া কাজীর তালুকের বাসিন্দা এম আনোয়ার হোসেন।
সাধারণ কৃষক পরিবারের সন্তান হয়েও তিনি বর্তমানে এলাকায় সমাজসেবা ও রাজনীতিতে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন।
তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল-এর ১৬ নং সাহের খালী ইউনিয়ন শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
আজ সকালে ইউনিয়নবাসী ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
স্থানীয় সূত্র জানায়, মসজিদ-মাদ্রাসা উন্নয়ন, রাস্তা সংস্কার এবং অসহায় মানুষের সহায়তায় বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে ইতোমধ্যে এলাকায় জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি। এম আনোয়ার হোসেন বলেন
“আমি ইউনিয়নবাসীর সেবক হয়ে কাজ করতে চাই।
আগামী ইউপি নির্বাচনে ১৬ নং সাহের খালী ইউনিয়নের চেয়ারম্যান পদে দায়িত্ব নেওয়ার ইচ্ছা রয়েছে।
🎓 শিক্ষা জীবন
২০০৮ সালে সুফিয়া ফাজিল মাদ্রাসা থেকে দাখিল পাশ করি।
পরবর্তীতে মিঠাছড়া ফাজিল মাদ্রাসা থেকে আলিম সম্পন্ন করি।
🌍 প্রবাস ও সংগ্রাম
২০১০ সালে জীবিকার তাগিদে দুবাই যাই।
২০১৩ সালে দেশে ফিরে আসি।
জীবনের কঠিন বাস্তবতায় ২০১৫ সালে কারাবরণও করতে হয়েছে।
কিন্তু থেমে থাকিনি।
২০১৬ সাল থেকে রাজনীতির সাথে যুক্ত হই।
২০১৮ সাল থেকে সবজি ব্যবসা শুরু করি।
🤝 রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ড
২০১৬ সাল থেকে সক্রিয়ভাবে বিএনপি রাজনীতির সাথে যুক্ত। মিছিল-মিটিং, দলীয় প্রোগ্রাম ও কর্মীদের পাশে সবসময় ছিলাম।
২০২০ সাল থেকে সামাজিক কাজ শুরু করি।
২০২২ সালে কিস্তিতে একটি গাড়ি ক্রয় করি এবং তার আয় তিন ভাগে ভাগ করি—
এক ভাগ পরিবার ব্যয়
দুই ভাগ রাজনৈতিক ও সামাজিক কাজে ব্যয়
আমি সহযোগিতা করেছি—
মসজিদ, মাদ্রাসা ও স্কুল উন্নয়নে
রাস্তা-ঘাট সংস্কারে
গরীব-অসহায়দের উপবৃত্তি, খাতা-কলম বিতরণে
চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এ সহায়তায়
গরীব মেয়েদের বিবাহে
শোকসভা, লংমার্চ, সাংস্কৃতিক অনুষ্ঠান
কবরস্থান, কবর খনন
কৃষকদের সার ও ঔষধ সহায়তা
ফুটবল টুর্নামেন্ট ও জিপিএ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
🏢 বর্তমান দায়িত্ব
দক্ষিণ মগাদিয়া কাজীর বে সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য
হাসত আলী হাজী কমপ্লেক্স হিফজুল কোরআন মাদ্রাসার সাধারণ সম্পাদক
সরওয়ার আলী জামে মসজিদ পরিচালনা কমিটির সদস্য ও অডিট কমিটির সদস্য
সমিতিরহাট ইবতেদায়ী মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি
আনোয়ার এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী
🌟 আমার স্বপ্ন ও লক্ষ্য
মানুষ মানুষের জন্য—এই বিশ্বাস নিয়েই কাজ করে যাচ্ছি। অতীতে যেমন জনগণের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ।
✅ একজন প্রকৃত জনপ্রতিনিধি হতে হলে যা করতে হবে—
১. সৎ ও স্বচ্ছ থাকতে হবে।
২. জনগণের কথা শুনতে হবে।
৩. অন্যায়ের বিরুদ্ধে আপসহীন থাকতে হবে।
৪. দল-মত নির্বিশেষে সবার পাশে দাঁড়াতে হবে।
৫. মাদক, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে হবে।
৬. শিক্ষা, চিকিৎসা ও কর্মসংস্থানে গুরুত্ব দিতে হবে।
৭. নিজের স্বার্থের আগে জনগণের স্বার্থ দেখতে হবে।
🤲 আমার অঙ্গীকার
আমি ক্ষমতার জন্য নয়, সেবার জন্য কাজ করতে চাই।
১৬ নং সাহের খালি ইউনিয়নের প্রতিটি মানুষ আমার পরিবার।
আপনাদের দোয়া ও ভালোবাসা থাকলে, অতীতের মতো ভবিষ্যতেও জনগণের কল্যাণে নিজেকে উৎসর্গ করবো—ইনশাআল্লাহ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট