1. live@www.news26.net : Masum : Masum gazi
  2. info@www.news26.net : 𝐍𝐄𝐖𝐒 𝟐𝟔 :
সোমবার, ০১ জুন ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
বুড়িমার গাছতলায় ভক্তদের ঢল, তেরখাদায় ঐতিহ্যবাহী মহোৎসব ও বৈশাখী মেলা দুর্নীতির বিরুদ্ধে তরুণদের কণ্ঠ: নাগরপুরে দুর্নীতি বিরোধী জাতীয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত তেরখাদায় এমপি হেলালের ঘোষণা: কৃষি-শিক্ষা ও দুর্যোগ ব্যবস্থাপনায় সেবার পরিধি বাড়ানো হবে মুক্ত গণমাধ্যম: গণতন্ত্রের অতন্দ্র প্রহরী তেরখাদায় ইখড়ি গো-হাটের খাস ডাক সম্পন্ন, অন্য হাটে অংশগ্রহণ কম “শিক্ষাই জাতির অগ্রগতির মূল চালিকাশক্তি”—তেরখাদায় সংবর্ধনায় এমপি হেলাল, নারী শিক্ষায় চিত্রা কলেজের উজ্জ্বল ভূমিকার স্বীকৃতি দেবব্রত সরদারকে সভাপতি করে ১১ সদস্যের ‘বাগআঁচড়া বিল ও বাঁধ’ কমিটি গঠন তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সংরক্ষিত আসনে মনোনয়ন জমা দিলেন নাহরীন রিনি লাগামহীন দ্রব্যমূল্যে দিশেহারা মানুষ: সিন্ডিকেট ভেঙে টেকসই বাজার ব্যবস্থাপনা জরুরি গোবিন্দগঞ্জে বেগম মজিদ বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন

ডুমুরিয়ার রিপন পাইকগাছায় মৎস্য ঘের থেকে অপহরণ, দুই দিনেও কোন সন্ধান মেলেনি,থানায় জিডি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৮৮ বার পড়া হয়েছে

ডুমুরিয়া প্রতিনিধি
‎খুলনার জেলার পাইকগাছা উপজেলার গড়ইখালী ইউনিয়নের বাসাখালী গ্রামে একটি মৎস্য ঘের থেকে  দুইজন নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তবে দুই দিনেও নিখোঁজদের উদ্ধার করতে পারেনি পুলিশ।
‎জিডি সূত্রে জানা যায়, উপজেলার গড়ইখালী ইউনিয়নের মিনাজ নদীর তীরে ওই এলাকার মহব্বত হোসেনের প্রায় ২৫০ বিঘা জমিতে মৎস্য ঘের রয়েছে। তার শ্বশুর ডুমুরিয়া উপজেলার শোভনা পশ্চিম পাড়ার খোদাবক্স শেখের বড় ছেলে শেখ ইমরান হোসেন রিপন (৫৫) নিয়মিত ঘের দেখাশোনা ও প্রায়ই ওই ঘেরে রাত্রিযাপন করতেন। মাঝে মধ্যে তার বন্ধু নাদির হোসেন লিটনও ঘেরের দেখাশোনা করতেন। গত ২৫ ফেব্রুয়ারি রাত আনুমানিক ৯টার দিকে পরিবারের সদস্যদের নিয়ে ঘেরে আসেন রিপন। পরে রাত সাড়ে ১০টার দিকে মহব্বত হোসেন স্ত্রী-সন্তানকে নিয়ে গ্রামের বাড়িতে চলে যান। ঘেরে তখন রিপন, লিটন ও কর্মচারী হাসেম আলী অবস্থান করছিলেন। এদিকে রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে কর্মচারী হাসেম আলী নিজ বাড়িতে যাওয়ার সময় রিপনকে মোবাইল ফোনে কথা বলতে বলতে ঘেরের পশ্চিম দিকে যেতে দেখেন। পরদিন ২৬ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টার দিকে ঘেরের মূল বাসায় গিয়ে তিনি দেখতে পান, ঘরের সামনে জুতা ছড়ানো-ছিটানো, সোলার লাইট ভাঙা, আসবাবপত্র এলোমেলো এবং খাবারের পাত্র ছড়িয়ে আছে। তবে ঘরের ভেতরে রিপন ও লিটনকে পাওয়া যায়নি।
‎খবর পেয়ে মহব্বত হোসেন ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত খোঁজখবর নেন। নিখোঁজ দুজনের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার কল করা হলে ফোন বন্ধ পাওয়া যায়। এছাড়া ঘরে রাখা আনুমানিক ৬০ হাজার টাকা ও একটি বাটন মোবাইল ফোনও পাওয়া যায়নি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
‎এ ঘটনায় ২৬ ফেব্রুয়ারি পাইকগাছা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১২১৪) দায়ের করা হয়েছে। ঘটনা প্রসঙ্গে থানা অফিসার ইনচার্জ বলেন,বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং নিখোঁজদের সন্ধানে অনুসন্ধান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট