1. live@www.news26.net : Masum : Masum gazi
  2. info@www.news26.net : 𝐍𝐄𝐖𝐒 𝟐𝟔 :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম :
কয়রায় ৫৭ টি পূজা মন্দিরে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে সংসদ সদস্য ফাহমিদা হক পাইকগাছায় ১৫১ টি পূজা মন্দিরে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে সংসদ সদস্য ফাহমিদা হক ডুমুরিয়ায় এমপি মোহাম্মদ আলী আসগর লবি ও সহধর্মিণীর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ডুমুরিয়ায় নাতিদের মারামারির জেরে বসতবাড়িতে হামলা, দার কোপে যুবকসহ আহত ৩ ক্ষমতার দাপটে জিয়া পুকুরের গাছ কর্তন, থানায় লিখিত অভিযোগ ক্লাসে সামান্য দেরি করায় শিক্ষার্থীদের স্কুলে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ বুড়িমার গাছতলায় ভক্তদের ঢল, তেরখাদায় ঐতিহ্যবাহী মহোৎসব ও বৈশাখী মেলা দুর্নীতির বিরুদ্ধে তরুণদের কণ্ঠ: নাগরপুরে দুর্নীতি বিরোধী জাতীয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত তেরখাদায় এমপি হেলালের ঘোষণা: কৃষি-শিক্ষা ও দুর্যোগ ব্যবস্থাপনায় সেবার পরিধি বাড়ানো হবে মুক্ত গণমাধ্যম: গণতন্ত্রের অতন্দ্র প্রহরী

ডুমুরিয়ায় পূর্বশত্রুতার জেরে হামলা: প্রতিপক্ষের পিটুনিতে বাবা ও মামা হাসপাতালে, থানায় এজাহার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ৪১৪ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক, ডুমুরিয়া (খুলনা):

খুলনার ডুমুরিয়া উপজেলার শোভনা পশ্চিমপাড়া এলাকায় পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় দুজন গুরুতর আহত হয়েছেন। রোববার (১ মার্চ) সকাল পৌনে ৮টার দিকে শোভনা পুরাতন খেয়াঘাট সংলগ্ন ব্রিজের কাছে এই বর্বরোচিত হামলার ঘটনা ঘটে। আহত অবস্থায় মো. আসাদ মোল্যা (৫৫) ও সাদ্দাম শেখ (৩৮) ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

এ ঘটনায় আহত আসাদ মোল্যার ছেলে মো. রাজু মোল্যা সাগর বাদী হয়ে রোববার ডুমুরিয়া থানায় তিনজনের নাম উল্লেখ করে একটি লিখিত এজাহার দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন— একই এলাকার সিরাজুল ইসলাম (৩৫), জিহাদুল শেখ (২০) ও জলিল শেখ (৫৮)।

থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্তদের সাথে রাজু মোল্যার পরিবারের দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। এর জেরে রোববার সকালে রাজুর মামা সাদ্দাম শেখকে পুরাতন খেয়াঘাট এলাকায় পেয়ে অভিযুক্তরা অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। প্রতিবাদ করলে অভিযুক্তরা তাকে এলোপাতাড়ি মারধর শুরু করে।

ভাগ্নের চিৎকার শুনে তাকে বাঁচাতে ছুটে যান রাজুর বাবা আসাদ মোল্যা। এ সময় আসাদ মোল্যাকে হত্যার উদ্দেশ্যে সিরাজুল ইসলাম কাঠের বাতা দিয়ে তার মাথায় সজোরে আঘাত করলে কপালের মাঝ বরাবর কেটে গুরুতর রক্তাক্ত জখম হয়। নিজেকে বাঁচাতে গেলে জিহাদুল শেখ বাঁশের লাঠি দিয়ে আঘাত করে আসাদ মোল্যার ডান হাতের কনুই জখম করে। একপর্যায়ে হামলাকারীরা দুজনকেই এলোপাতাড়ি পিটিয়ে আহত করে।

পরে আহতদের চিৎকার শুনে স্থানীয় ইন্তাজ শেখ, ইসমাইল শেখসহ আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় আসাদ মোল্যাকে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং সাদ্দাম শেখকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এ বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। ডুমুরিয়া থানা পুলিশ অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নিচ্ছে বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট