1. live@www.news26.net : Masum : Masum gazi
  2. info@www.news26.net : 𝐍𝐄𝐖𝐒 𝟐𝟔 :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম :
কয়রায় ৫৭ টি পূজা মন্দিরে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে সংসদ সদস্য ফাহমিদা হক পাইকগাছায় ১৫১ টি পূজা মন্দিরে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে সংসদ সদস্য ফাহমিদা হক ডুমুরিয়ায় এমপি মোহাম্মদ আলী আসগর লবি ও সহধর্মিণীর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ডুমুরিয়ায় নাতিদের মারামারির জেরে বসতবাড়িতে হামলা, দার কোপে যুবকসহ আহত ৩ ক্ষমতার দাপটে জিয়া পুকুরের গাছ কর্তন, থানায় লিখিত অভিযোগ ক্লাসে সামান্য দেরি করায় শিক্ষার্থীদের স্কুলে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ বুড়িমার গাছতলায় ভক্তদের ঢল, তেরখাদায় ঐতিহ্যবাহী মহোৎসব ও বৈশাখী মেলা দুর্নীতির বিরুদ্ধে তরুণদের কণ্ঠ: নাগরপুরে দুর্নীতি বিরোধী জাতীয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত তেরখাদায় এমপি হেলালের ঘোষণা: কৃষি-শিক্ষা ও দুর্যোগ ব্যবস্থাপনায় সেবার পরিধি বাড়ানো হবে মুক্ত গণমাধ্যম: গণতন্ত্রের অতন্দ্র প্রহরী

তক্ষক বিক্রির চেষ্টাকালে বটিয়াঘাটায় আটক ১

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ১৯১৬ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট
বটিয়াঘাটা উপজেলায় তক্ষক বিক্রির চেষ্টাকালে জালাল শেখ (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে বটিয়াঘাটা থানা পুলিশ। সোমবার (০২ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে গঙ্গারামপুর ইউনিয়নের কায়েমখোলা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সুখদাড়া বাজার এলাকায় অবস্থানকালে খবর পাওয়া যায়—কায়েমখোলা-টু-হুলা সড়কে এক ব্যক্তি তক্ষক বিক্রির জন্য অপেক্ষা করছে। পরে এস আই রুবেলের নেতৃত্বে সঙ্গীও ফোর্স সেখানে অভিযান পরিচালনা করেন।
অভিযান কালে জালাল শেখের হাতে থাকা লাল ঢাকনাযুক্ত প্লাস্টিকের বাস্কেট তল্লাশি করে প্রায় ১৪ ইঞ্চি লম্বা ধূসর রঙের খয়েরি দাগযুক্ত একটি জীবিত তক্ষক উদ্ধার করা হয়। পুলিশ জানায়, তক্ষকটির আনুমানিক বাজার মূল্য প্রায় ৪০ হাজার টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানান, প্রায় এক মাস আগে সুন্দরবন থেকে ফাঁদ পেতে তক্ষকটি ধরে বাড়িতে লুকিয়ে রাখেন। পরবর্তীতে বিক্রির উদ্দেশ্যে তা নিয়ে আসেন। এ ঘটনায় বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন-এ মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ০১। বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, আদালতের প্রক্রিয়া শেষে উদ্ধারকৃত তক্ষক বন বিভাগের কাছে হস্তান্তর করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট