1. live@www.news26.net : Masum : Masum gazi
  2. info@www.news26.net : 𝐍𝐄𝐖𝐒 𝟐𝟔 :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম :
কয়রায় ৫৭ টি পূজা মন্দিরে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে সংসদ সদস্য ফাহমিদা হক পাইকগাছায় ১৫১ টি পূজা মন্দিরে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে সংসদ সদস্য ফাহমিদা হক ডুমুরিয়ায় এমপি মোহাম্মদ আলী আসগর লবি ও সহধর্মিণীর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ডুমুরিয়ায় নাতিদের মারামারির জেরে বসতবাড়িতে হামলা, দার কোপে যুবকসহ আহত ৩ ক্ষমতার দাপটে জিয়া পুকুরের গাছ কর্তন, থানায় লিখিত অভিযোগ ক্লাসে সামান্য দেরি করায় শিক্ষার্থীদের স্কুলে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ বুড়িমার গাছতলায় ভক্তদের ঢল, তেরখাদায় ঐতিহ্যবাহী মহোৎসব ও বৈশাখী মেলা দুর্নীতির বিরুদ্ধে তরুণদের কণ্ঠ: নাগরপুরে দুর্নীতি বিরোধী জাতীয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত তেরখাদায় এমপি হেলালের ঘোষণা: কৃষি-শিক্ষা ও দুর্যোগ ব্যবস্থাপনায় সেবার পরিধি বাড়ানো হবে মুক্ত গণমাধ্যম: গণতন্ত্রের অতন্দ্র প্রহরী

তেরখাদায় এমপি হেলালের ঘোষণা: কৃষি-শিক্ষা ও দুর্যোগ ব্যবস্থাপনায় সেবার পরিধি বাড়ানো হবে

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১০ মে, ২০২৬
  • ২৩১ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক:

খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল বলেছেন, কৃষি, শিক্ষা ও দুর্যোগ ব্যবস্থাপনা খাতে চলমান উন্নয়ন কার্যক্রম আরও সম্প্রসারিত ও গতিশীল করা হবে। একই সঙ্গে সরকারি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে মাঠপর্যায়ে কাজ অব্যাহত রয়েছে বলে তিনি জানান।
রবিবার (১০ মে) তেরখাদা উপজেলায় দিনব্যাপী একাধিক সরকারি ও উন্নয়নমূলক কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বিভিন্ন প্রকল্প উদ্বোধন এবং ত্রাণ-সহায়তা বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করেন।
দিনের শুরুতে উপজেলা প্রশাসনের উদ্যোগে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ–২০২৬ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ২০২৫-২০২৬ অর্থবছরের বরাদ্দের আওতায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়।
এরপর একই স্থানে উপজেলা পরিষদের ২০২৫-২৬ অর্থবছরের এডিপি প্রকল্পের আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জন্য সেনেটারি মেশিন, বেঞ্চ, ক্রীড়া সামগ্রী, পিপি মেশিন, ডায়াবেটিক মেশিন, ওয়েট মেশিনসহ বিভিন্ন শিক্ষা ও স্বাস্থ্যসামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে এমপি হেলাল বলেন,
“উন্নয়ন কার্যক্রমকে আরও ফলপ্রসূ করতে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সকল দপ্তরের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। জনগণের অধিকার ও উন্নয়নকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়াই আমাদের অঙ্গীকার।”
তিনি আরও বলেন, কৃষি, শিক্ষা ও দুর্যোগ ব্যবস্থাপনা খাতে সরকার ঘোষিত উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে এবং জনগণের সেবা নিশ্চিত করাই প্রধান লক্ষ্য।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেরখাদা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিস তাহমিনা সুলতানা নীলা, সহকারী কমিশনার (ভূমি) এস এম নুরুন্নবী, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল্লাহ, কৃষি কর্মকর্তা শিউলি মজুমদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হানিফ শিকদার।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা জুলফিকার আলী জুলু, এনামুল হক সজল, উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক চৌধুরী কাওসার আলী, সাবেক আহ্বায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু, সাবেক সদস্য সচিব এফ এম হাবিবুর রহমান, জেলা কৃষক দল নেতা শেখ আবু সাঈদ, বিএনপি নেতা রবিউল হোসেন, সরদার আব্দুল মান্নান, ইকরাম হোসেন জমাদ্দার, মোল্লা মাহবুবুর রহমান, সাজ্জাদ হোসেন নান্টা, শরিফ নাইমুল হক, মোল্লা হুমায়ূন কবির, মিল্টন হোসেন মুন্সী, বিল্লাল হোসেন, আবুল হোসেন বাবু, শেখ আজিজুর রহমান আজিবার, যুবদল নেতা চৌধুরী আমিনুল ইসলাম মিলু, গোলাম মোস্তফা ভুট্টো, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সোহাগ মুন্সী, উপজেলা কৃষক দলের আহ্বায়ক রাজু চৌধুরী, সদস্য সচিব সাবু মোল্লা, ছাত্রদল নেতা সাব্বির আহমেদ টগর, সাবেক ছাত্রদল নেতা আমিনুল ইসলাম আমিন, চৌধুরী আশাবুর রহমানসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট