1. live@www.news26.net : Masum : Masum gazi
  2. info@www.news26.net : 𝐍𝐄𝐖𝐒 𝟐𝟔 :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম :
কয়রায় ৫৭ টি পূজা মন্দিরে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে সংসদ সদস্য ফাহমিদা হক পাইকগাছায় ১৫১ টি পূজা মন্দিরে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে সংসদ সদস্য ফাহমিদা হক ডুমুরিয়ায় এমপি মোহাম্মদ আলী আসগর লবি ও সহধর্মিণীর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ডুমুরিয়ায় নাতিদের মারামারির জেরে বসতবাড়িতে হামলা, দার কোপে যুবকসহ আহত ৩ ক্ষমতার দাপটে জিয়া পুকুরের গাছ কর্তন, থানায় লিখিত অভিযোগ ক্লাসে সামান্য দেরি করায় শিক্ষার্থীদের স্কুলে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ বুড়িমার গাছতলায় ভক্তদের ঢল, তেরখাদায় ঐতিহ্যবাহী মহোৎসব ও বৈশাখী মেলা দুর্নীতির বিরুদ্ধে তরুণদের কণ্ঠ: নাগরপুরে দুর্নীতি বিরোধী জাতীয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত তেরখাদায় এমপি হেলালের ঘোষণা: কৃষি-শিক্ষা ও দুর্যোগ ব্যবস্থাপনায় সেবার পরিধি বাড়ানো হবে মুক্ত গণমাধ্যম: গণতন্ত্রের অতন্দ্র প্রহরী

সুন্দরবনে কোস্ট গার্ডের বিশেষ অভিজানে ২ ডাকাত সদস্য আটক, ৩ অপহৃত জেলে উদ্ধার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ২২৯ বার পড়া হয়েছে

মোংলা প্রতিনিধি

সুন্দরবনে দস্যুমুক্ত পরিবেশ বজায় রাখতে বড় ধরনের সাফল্য পেয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড। পৃথক দুটি অভিযানে ‘ছোট জাহাঙ্গীর বাহিনীর’ দুই সক্রিয় সদস্যকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে এবং ‘জোনাব বাহিনীর’ কবলে থাকা তিন অপহৃত জেলেকে উদ্ধার করা হয়েছে।
​শুক্রবার (৩ এপ্রিল ২০২৬) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই অভিযানের বিস্তারিত জানান।তিনি বলেন
​গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর ৬টায় খুলনার দাকোপ থানাধীন বাইনতলা খাল সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালায় কোস্ট গার্ড বেইস মোংলা ও আউটপোস্ট নলিয়ান। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে দস্যুরা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে দুই সদস্যকে আটক করা হয়।
​আটককৃতরা হলেন মোঃ সোহাগ হাওলাদার (৩৫) ও বাবুল সানা (৪২)।
তাদের কাছ থেকে উদ্ধার করা হয়
​২টি একনলা বন্দুক, ২৩ রাউন্ড তাজা কার্তুজ, ৫ রাউন্ড ফাঁকা কার্তুজ, ৫ পিস ইয়াবা এবং নগদ ১,১০০ টাকা।
অভিযান শেষে দস্যুদের আস্তানাটি সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়।
উল্লেখ
​গত ৩১ মার্চ সাতক্ষীরার শ্যামনগর এলাকা থেকে ৩ জেলেকে অপহরণ করে মুক্তিপণ দাবি করছিল দুর্ধর্ষ ‘জোনাব বাহিনী’। খবর পেয়ে গত বুধবার সন্ধ্যায় হোগলডরা খাল এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড স্টেশন হলদেবুনিয়া ও কৈখালী।
​কোস্ট গার্ডের সাড়াসি অভিযানে ডাকাতরা পালিয়ে গেলেও জিম্মি থাকা ৩ জেলেকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধারকৃতরা হলেন— ইনতাজ (৫০), মোশাররফ (৪২) ও আনিস (৪৫)। এসময় ডাকাতদের ফেলে যাওয়া ১টি নৌকা, কার্তুজ, ওয়াকিটকি চার্জার ও মোবাইল ব্যাটারি জব্দ করা হয়।
তিনি আরো বলেন
​”সুন্দরবনকে সম্পূর্ণরূপে দস্যুমুক্ত করতে আমাদের এই জিরো টলারেন্স নীতি ও অভিযান অব্যাহত থাকবে।”
— কোস্ট গার্ড মিডিয়া শাখা
​দেড় বছরের অর্জনে কোস্ট গার্ড
​বিগত দেড় বছরের পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, সুন্দরবনে কোস্ট গার্ডের ধারাবাহিক অভিযানে এখন পর্যন্ত:
​৬১ জন ডাকাত সদস্য আটক হয়েছে।
​৮০টি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদ জব্দ করা হয়েছে।
​৭৮ জন জেলে এবং ৩ জন পর্যটককে দস্যুদের কবল থেকে উদ্ধার করা হয়েছে।
​আটককৃত ডাকাতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং উদ্ধারকৃত জেলেদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট