1. live@www.news26.net : Masum : Masum gazi
  2. info@www.news26.net : 𝐍𝐄𝐖𝐒 𝟐𝟔 :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম :
কয়রায় ৫৭ টি পূজা মন্দিরে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে সংসদ সদস্য ফাহমিদা হক পাইকগাছায় ১৫১ টি পূজা মন্দিরে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে সংসদ সদস্য ফাহমিদা হক ডুমুরিয়ায় এমপি মোহাম্মদ আলী আসগর লবি ও সহধর্মিণীর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ডুমুরিয়ায় নাতিদের মারামারির জেরে বসতবাড়িতে হামলা, দার কোপে যুবকসহ আহত ৩ ক্ষমতার দাপটে জিয়া পুকুরের গাছ কর্তন, থানায় লিখিত অভিযোগ ক্লাসে সামান্য দেরি করায় শিক্ষার্থীদের স্কুলে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ বুড়িমার গাছতলায় ভক্তদের ঢল, তেরখাদায় ঐতিহ্যবাহী মহোৎসব ও বৈশাখী মেলা দুর্নীতির বিরুদ্ধে তরুণদের কণ্ঠ: নাগরপুরে দুর্নীতি বিরোধী জাতীয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত তেরখাদায় এমপি হেলালের ঘোষণা: কৃষি-শিক্ষা ও দুর্যোগ ব্যবস্থাপনায় সেবার পরিধি বাড়ানো হবে মুক্ত গণমাধ্যম: গণতন্ত্রের অতন্দ্র প্রহরী

দেবব্রত সরদারকে সভাপতি করে ১১ সদস্যের ‘বাগআঁচড়া বিল ও বাঁধ’ কমিটি গঠন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ২৭৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

খুলনার ডুমুরিয়া উপজেলার বাগআঁচড়া-বাদুরগাছা এলাকাটি দীর্ঘ দিন ধরে নদী ভাঙন কবলিত। এই জনপদ বছরে কোটি কোটি টাকার মাছ ও সবজি উৎপাদনের কেন্দ্রবিন্দু হলেও প্রতিবছরই বেড়িবাঁধ ভেঙে নোনা পানিতে তলিয়ে যাওয়ার আতঙ্কে থাকে এলাকাবাসী। বাঁধ ভেঙে লবণ পানি প্রবেশের ফলে মাছ, ধান ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

এই স্থায়ী সমস্যা থেকে এলাকাবাসীকে রক্ষা করতে এবং টেকসই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গতকাল ২১ এপ্রিল, মঙ্গলবার সন্ধ্যায় বাগআঁচড়া স্লুইস গেট সংলগ্ন স্থানে গ্রামবাসীর এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে ইউপি সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সমন্বয়ে ১১ সদস্যবিশিষ্ট ‘বাগআঁচড়া বিল ও বাঁধ’ কমিটি গঠন করা হয়েছে।

কমিটির লক্ষ্য ও কর্মপরিকল্পনা

নবগঠিত এই কমিটির মূল লক্ষ্য হবে নদী ভাঙন থেকে এলাকা রক্ষা এবং জলাবদ্ধতা দূরীকরণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া। কমিটির আয়ের উৎস হিসেবে নির্ধারণ করা হয়েছে গ্রামবাসির নামে থাকা একটি ভিপি খাল, যেখান থেকে মাছ ধরার লভ্যাংশ উন্নয়ন কাজে ব্যয় করা হবে। এছাড়া গ্রামবাসীর স্বেচ্ছাশ্রম এবং আর্থিক সহযোগিতার মাধ্যমেই বাঁধ সংস্কার ও রক্ষণাবেক্ষণ কাজ এবং জলাবদ্ধতা নিরশনের কাজ পরিচালিত হবে।

কমিটিতে যারা স্থান পেলেন

ইউপি সদস্য দেবব্রত সরদারকে সভাপতি এবং সরোয়ার গাজীকে সাধারণ সম্পাদক করে গঠিত ১১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি নিম্নরূপ:

  • সভাপতি: দেবব্রত সরদার (ইউপি সদস্য)।
  • সহ-সভাপতি: ইসরাফিল গাজী (সাংগঠনিক সম্পাদক, ৯নং ওয়ার্ড বিএনপি)।
  • সাধারণ সম্পাদক: সরোয়ার গাজী (সাধারণ সম্পাদক, ৯নং ওয়ার্ড বিএনপি)।
  • কোষাধ্যক্ষ: রফিক গাজী।
  • সদস্য: সুজিত সরদার (সভাপতি, ৯নং ওয়ার্ড বিএনপি)।
  • সদস্য: গাজী মাসুম (সাংবাদিক, নিউজ টুয়েন্টি সিক্স)।
  • অন্যান্য সদস্যবৃন্দ: রনজিত রায়, কালাম গাজী, নরেশ মন্ডল, মহাসিন মোড়ল এবং মোকছেদ গাজী।

সভায় উপস্থিত এলাকাবাসীরা আশা প্রকাশ করেন, এই কমিটির সুযোগ্য নেতৃত্বে বাগআঁচড়া ও বাদুরগাছা এলাকার মানুষ স্থায়ীভাবে জলাবদ্ধতা ও নোনা পানির অভিশাপ থেকে মুক্তি পাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট