1. live@www.news26.net : Masum : Masum gazi
  2. info@www.news26.net : 𝐍𝐄𝐖𝐒 𝟐𝟔 :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম :
কয়রায় ৫৭ টি পূজা মন্দিরে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে সংসদ সদস্য ফাহমিদা হক পাইকগাছায় ১৫১ টি পূজা মন্দিরে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে সংসদ সদস্য ফাহমিদা হক ডুমুরিয়ায় এমপি মোহাম্মদ আলী আসগর লবি ও সহধর্মিণীর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ডুমুরিয়ায় নাতিদের মারামারির জেরে বসতবাড়িতে হামলা, দার কোপে যুবকসহ আহত ৩ ক্ষমতার দাপটে জিয়া পুকুরের গাছ কর্তন, থানায় লিখিত অভিযোগ ক্লাসে সামান্য দেরি করায় শিক্ষার্থীদের স্কুলে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ বুড়িমার গাছতলায় ভক্তদের ঢল, তেরখাদায় ঐতিহ্যবাহী মহোৎসব ও বৈশাখী মেলা দুর্নীতির বিরুদ্ধে তরুণদের কণ্ঠ: নাগরপুরে দুর্নীতি বিরোধী জাতীয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত তেরখাদায় এমপি হেলালের ঘোষণা: কৃষি-শিক্ষা ও দুর্যোগ ব্যবস্থাপনায় সেবার পরিধি বাড়ানো হবে মুক্ত গণমাধ্যম: গণতন্ত্রের অতন্দ্র প্রহরী

তেরখাদায় ইখড়ি গো-হাটের খাস ডাক সম্পন্ন, অন্য হাটে অংশগ্রহণ কম

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ১৯৪ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক:খুলনার তেরখাদা উপজেলায় উন্মুক্ত ও স্বচ্ছ প্রক্রিয়ায় ইখড়ি গো-হাটের খাস ডাক সম্পন্ন হয়েছে। তবে একই দিনে অন্যান্য হাটের খাস ডাকে প্রত্যাশিত সাড়া মেলেনি।
মঙ্গলবার (২৮ এপ্রিল) উপজেলা পরিষদের অডিটোরিয়ামে আয়োজিত এ খাস ডাক কার্যক্রমে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ব্যবসায়ী ও রাজনৈতিক নেতারা সরাসরি অংশ নেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তাহমিনা সুলতানা নীলা’র সভাপতিত্বে এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম নুরুন্নবী’র সঞ্চালনায় অনুষ্ঠানে সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
খাস ডাক চলাকালে ইখড়ি গো-হাট ইজারার জন্য একাধিক দরদাতা অংশ নেন। পরে প্রকাশ্য দর যাচাই-বাছাইয়ের মাধ্যমে সর্বোচ্চ দরদাতার কাছে হাটটি ইজারা দেওয়া হয়। পুরো প্রক্রিয়া স্বচ্ছতা, জবাবদিহি ও নিরপেক্ষতার সঙ্গে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
তবে অন্যান্য হাটের খাস ডাকে কোনো দরদাতা অংশ না নেওয়ায় সেগুলোর ইজারা কার্যক্রম স্থগিত রাখা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তাহমিনা সুলতানা নীলা বলেন, প্রতিযোগিতামূলক দর নিশ্চিত করে সর্বোচ্চ দরদাতাকে ইখড়ি গো-হাট ইজারা দেওয়া হয়েছে। এতে সরকারি রাজস্ব আদায় নিশ্চিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম নুরুন্নবী জানান, বাকি হাটগুলোর জন্য নতুন তারিখ নির্ধারণ করে পুনরায় খাস ডাকের আয়োজন করা হবে।
প্রসঙ্গত, খাস ডাককে সফল করতে এর আগে বিভিন্ন ইউনিয়নে মাইকিং এবং হাট-বাজারে প্রচারণা চালানো হয়েছিল। তবুও অন্যান্য হাটে অংশগ্রহণ না থাকায় সেগুলোর খাস ডাক নতুন করে আয়োজনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট