1. live@www.news26.net : Masum : Masum gazi
  2. info@www.news26.net : 𝐍𝐄𝐖𝐒 𝟐𝟔 :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
কয়রায় ৫৭ টি পূজা মন্দিরে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে সংসদ সদস্য ফাহমিদা হক পাইকগাছায় ১৫১ টি পূজা মন্দিরে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে সংসদ সদস্য ফাহমিদা হক ডুমুরিয়ায় এমপি মোহাম্মদ আলী আসগর লবি ও সহধর্মিণীর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ডুমুরিয়ায় নাতিদের মারামারির জেরে বসতবাড়িতে হামলা, দার কোপে যুবকসহ আহত ৩ ক্ষমতার দাপটে জিয়া পুকুরের গাছ কর্তন, থানায় লিখিত অভিযোগ ক্লাসে সামান্য দেরি করায় শিক্ষার্থীদের স্কুলে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ বুড়িমার গাছতলায় ভক্তদের ঢল, তেরখাদায় ঐতিহ্যবাহী মহোৎসব ও বৈশাখী মেলা দুর্নীতির বিরুদ্ধে তরুণদের কণ্ঠ: নাগরপুরে দুর্নীতি বিরোধী জাতীয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত তেরখাদায় এমপি হেলালের ঘোষণা: কৃষি-শিক্ষা ও দুর্যোগ ব্যবস্থাপনায় সেবার পরিধি বাড়ানো হবে মুক্ত গণমাধ্যম: গণতন্ত্রের অতন্দ্র প্রহরী

দৈনিক সংগ্রাম প্রতিদিন’-এর বিশেষ প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক এনামুল হক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ১৬৯ বার পড়া হয়েছে

​নিজস্ব প্রতিবেদক,

ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক ‘সংগ্রাম প্রতিদিন’ পত্রিকার বিশেষ প্রতিনিধি (Special Correspondent) হিসেবে নিয়োগ পেয়েছেন তরুণ ও সাহসী সাংবাদিক মো. এনামুল হক সম্প্রতি পত্রিকাটির ঢাকা পল্টন নতুন কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সম্পাদক ও প্রকাশক এস.এম রকিবুল হাসান তাঁর হাতে নিয়োগপত্র ও বিশেষ স্মার্ট আইডি কার্ড তুলে দেন।
​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পত্রিকার সহ-সম্পাদক মো. আমিনুল রহমান পিয়াস সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
সাংবাদিক এনামুল হক দীর্ঘদিন ধরে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত। বিশেষ করে কৃষি, স্থানীয় অবকাঠামো উন্নয়ন এবং তৃণমূল মানুষের সমস্যা নিয়ে তাঁর অনুসন্ধানী প্রতিবেদনগুলো ব্যাপক প্রশংসিত হয়েছে।
​সম্পাদক ও প্রকাশকের মন্তব্য
​নিয়োগপত্র তুলে দেওয়ার সময় ‘দৈনিক সংগ্রাম প্রতিদিন’-এর সম্পাদক ও প্রকাশক এস.এম রকিবুল হাসান বলেন, “সাংবাদিক এনামুল হক একনিষ্ঠ ও সত্য অনুসন্ধানী একজন তরুণ সাংবাদিক। তাঁর ক্ষুরধার লেখনী উত্তরবঙ্গ সহ সারা বাংলাদেশে তৃণমূল মানুষের সমস্যা ও সম্ভাবনাকে জাতীয় পর্যায়ে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস। ‘সংগ্রাম প্রতিদিন’ পরিবারে তাঁকে স্বাগত জানাই।”
​সহ-সম্পাদকের মন্তব্য
​অনুষ্ঠানে পত্রিকার সহ-সম্পাদক মো. আমিনুল রহমান পিয়াস বলেন, “এনামুল হক এর আগে বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক গণমাধ্যমে তাঁর পেশাদারিত্বের প্রমাণ দিয়েছেন। তাঁর এই নিয়োগের মাধ্যমে সারা বাংলাদেশের সত্য ও বস্তুনিষ্ঠ খবর পাঠকরা দ্রুত জানতে পারবেন।”
​নতুন দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় এনামুল হক বলেন, “সাংবাদিকতা একটি মহান পেশা। ‘দৈনিক সংগ্রাম প্রতিদিন’ পরিবারের সদস্য হতে পেরে আমি আনন্দিত। আমি আমার লেখনীর মাধ্যমে উওরবঙ সহ সারা বাংলাদেশের জনদুর্ভোগ, উন্নয়ন এবং অবহেলিত মানুষের কথা তুলে ধরতে সচেষ্ট থাকব। দায়িত্ব পালনে আমি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।”
​উল্লেখ্য, সাংবাদিকতার পাশাপাশি এনামুল হক সামাজিক কর্মকাণ্ড এবং জনসেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট