1. live@www.news26.net : Masum : Masum gazi
  2. info@www.news26.net : 𝐍𝐄𝐖𝐒 𝟐𝟔 :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম :
কয়রায় ৫৭ টি পূজা মন্দিরে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে সংসদ সদস্য ফাহমিদা হক পাইকগাছায় ১৫১ টি পূজা মন্দিরে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে সংসদ সদস্য ফাহমিদা হক ডুমুরিয়ায় এমপি মোহাম্মদ আলী আসগর লবি ও সহধর্মিণীর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ডুমুরিয়ায় নাতিদের মারামারির জেরে বসতবাড়িতে হামলা, দার কোপে যুবকসহ আহত ৩ ক্ষমতার দাপটে জিয়া পুকুরের গাছ কর্তন, থানায় লিখিত অভিযোগ ক্লাসে সামান্য দেরি করায় শিক্ষার্থীদের স্কুলে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ বুড়িমার গাছতলায় ভক্তদের ঢল, তেরখাদায় ঐতিহ্যবাহী মহোৎসব ও বৈশাখী মেলা দুর্নীতির বিরুদ্ধে তরুণদের কণ্ঠ: নাগরপুরে দুর্নীতি বিরোধী জাতীয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত তেরখাদায় এমপি হেলালের ঘোষণা: কৃষি-শিক্ষা ও দুর্যোগ ব্যবস্থাপনায় সেবার পরিধি বাড়ানো হবে মুক্ত গণমাধ্যম: গণতন্ত্রের অতন্দ্র প্রহরী

তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সংরক্ষিত আসনে মনোনয়ন জমা দিলেন নাহরীন রিনি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ৩৩২ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক, খুলনা:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে খুলনা অঞ্চল থেকে সংসদ সদস্য (এমপি) পদে লড়তে চান বিশিষ্ট সমাজসেবক ও সংসদ সদস্য আলী আসগর লবির কন্যা নাহরীন আসগর রিনি। সে কেন্দ্রীয় মহিলা দলের সদস্য, এবং একজন সফল উদ্যাগতা। দেশনায়ক ও বিএনপির শীর্ষ নেতা তারেক রহমানের হাতকে আরও শক্তিশালী করতে এবং দেশ ও জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করার ব্রত নিয়ে আনুষ্ঠানিকভাবে এই নতুন পথচলা শুরু করেছেন তিনি।

গত ১২ এপ্রিল (রোববার) অত্যন্ত আনন্দঘন পরিবেশে বিএনপির দলীয় কার্যালয়ে তিনি তার মনোনয়ন ফরম জমা দেন। এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতানা আহমেদসহ দলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দলীয় কার্যালয়ে ফরম জমার পর তিনি নির্বাচন কমিশন থেকেও আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

রাজনৈতিক পরিবারের সন্তান নাহরীন আসগর রিনি সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে তিনি দীর্ঘকাল ধরে পরিচিত একটি নাম। দীর্ঘদিন ধরেই তিনি বিভিন্ন সামাজিক ফাউন্ডেশন ও স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, নারী ক্ষমতায়ন, শিক্ষা ও স্বাস্থ্যখাতে তার নিরলস কাজ এবং বিভিন্ন মানবিক উদ্যোগ ইতিমধ্যে খুলনাবাসীর ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

নাহরীন আসগর রিনি জানান, জনগণের অধিকার আদায় এবং খুলনার তৃণমূল মানুষের জীবনমান উন্নয়নে তিনি জাতীয় সংসদে বলিষ্ঠ ভূমিকা রাখতে চান। দেশ ও জনগণের সেবায় নিজেকে বিলিয়ে দেওয়ার এই যাত্রায় তিনি দলমত নির্বিশেষে খুলনাবাসীসহ দেশবাসীর কাছে আন্তরিক দোয়া ও সমর্থন প্রত্যাশা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট